বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৩

ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় তনাই আকন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে আর এই ঘটনা মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় মাদারীপুর সদর উপজেলা ছিলারচর ইউনিয়নের মৃধার মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত তনাই মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার বাসিন্দা।
পুলিশ জানান, সকালে শিবচরগামী একটি খড় বোঝাই ট্রাকের সাথে খোয়াজপুরগামী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি ভ্যানের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক তনাই আকন মারা যায়। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ট্রাকটি আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।