মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৫

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইটসহ বস্তা বন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার মাঠে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে বড় বস্তা দেখতে পেয়ে কৌতুহল বশত খুলে লাশ দেখতে পায়। পরে এলাকার লোকজন কাঁচপুর নৌ পুলিশে খবর দিলে পুলিশের একটি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্বার করে। তবে লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়,
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।