রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৬

আওয়ামী যুবলীগের বরগুনায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২১ ডিসেম্বর জেলা আওয়ামী যুবলীগের বরগুনায় দেড় যুগ পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা যুবলীগ। এদিকে সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশিদের তোরন, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা বরগুনা জেলা শহর। এক নতুন শহরে রুপ নিয়েছে।
এ সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক এবং সংগঠনিক সম্পাদক পদসহ অন্যান্য গুরুত্বপুর্ন পদ লাভে একডজন প্রার্থী মাঠে রয়েছেন। চলছে নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফ্যাস্টুন, প্লাকার্ড, বিলবোর্ডে শহরের প্রান প্রধান সড়কে সমূহ সজ্জিত করা হয়েছে। সড়কের গুরুত্বপুর্ন স্থানে করা হয়েছে একাধিক দৃষ্টি নন্দন তোড়ন ও গেট। চলছে সম্ভাব্য সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশী নেতাদের নেতৃত্বে মিছিল-মিটিং, প্রচার-প্রচারনা। সম্মেলনকে কেন্দ্র করে কোন ধরনে আইন শৃংখলা বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছেন।
২১ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বরগুনার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজ এর সভাপতিত্বে ,এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন ,আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ সামশ ফজলে নূর পরস এর সহধর্মিণী’ নাহিদ সুলতানা জুথি, জেলা আওয়ামীলীগের সভাপতি , বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সংরক্ষিত মহিলা এমপি সুলতানা নাদিরা, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু। সকল পদপ্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নতুন কমিটি গঠিত হবে। সকলে সম্মেলনের সফলতা কামনা করেন।
“মিরাজুল ইসলাম সংবাদদাতা বরগুনা”