ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় চন্দ্র মোহন নামের এক পথচারী প্রাণ হারিয়েছেন রাজধানীর বাড্ডা এলাকায়। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত চন্দ্র মোহনের বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মেরুল বাড্ডা টেক পাড়া এলাকায় থাকতেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপন বলেন, রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাই। এসে যতটুকু দেখেছি, তাতে মনে হচ্ছে আঘাতের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।