ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেত্রকোণার পূর্বধলায় অভি রায়হান সাব্বির (২৯) নামে এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার খলিশাউড় রেলক্রসিং নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। সে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের মৃত আবু রায়হান এর ছেলে।
জানা যায়, রোববার রাতে পূর্বধলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে মোটরসাইকেল যোগে শ্যামগঞ্জ ফিরছিল সাব্বির। এসময় জারিয়া-শ্যামগঞ্জ সড়কে উপজেলার খলিশাউড় রেলক্রসিং নামক এলাকায় ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পায় সাব্বির। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই নিবির রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভি রায়হান সাব্বির একজন জয়প্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক হয়েছে৷ তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”