সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৯

এক তরুণীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদী থেকে। স্বজনদের দাবী, দালালের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জেলেরা নাফ নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে টেকনাফ মডেল থানার একদল পুলিশ রাতে পৌরসভার হেচ্ছার খাল সংলগ্ন নাফ নদী হতে রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয় এবং এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।