রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৩

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম রাউজানে। জেসমিন আকতার (১২) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়ে। উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গশ্চি নয়াহাট গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রী গ্রামের সবজি বিক্রেতা মুহাম্মদ সোলেমানের মেয়ে। সে গশ্চি ভানুমতি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়েছে।
পরিবারের সদস্য ও থানা পুলিশের কাছ থেকে জানাগেছে, মেয়েটির খোঁজ না পেয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পরিবারের সদস্যরা টিনশেডের ঘরের একটি কক্ষে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে রাত ৯ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া করেছেন এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনাটা পরিস্কার হবে।