শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৪

ট্রাকচাপায় তিনজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার ভোরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায়। তারা সবাই ইটভাটার শ্রমিক।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. শাহজালাল আলম জানান, কাজে যোগ দিতে ভোর ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার ইটভাটায় যাচ্ছিলেন তারা। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।