বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৪

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় মহান বিজয় দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নেত্রকোণায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক জনাব, কাজি আব্দুর রহমান, পুলিশ সুপার জনাব, আকবর আলী মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়সহ সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এসময় কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও জেলার মোহনগঞ্জ, পূর্বধলা, দুর্গাপুর, বারহাট্টাসহ বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”