ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেয়েকে ধর্ষণের দায়ে বাবা জামশেদ আলমকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আর এই ঘটনা কুমিল্লায়। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ রায় ঘোষণা করেন জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জনাব, জাহেদুল কবির।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর জনাব, মিজানুর রহমান মজুমদার জানান, ২০১৭ সালের ২৬ জুলাই রাতে নিজ ঘরে জামশেদ তার ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দু’দিন পর মেয়েটির মা বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির পর বুধবার আদালত রায় ঘোষণা করেন।
ভুক্তভোগীর মা জানান, স্বামী বেশ কয়েকবার তার মেয়েকে ধর্ষণ করেছে। এ নিয়ে একাধিক শালিস হয়। তবে এতে ক্ষান্ত হয়নি। পরে আদালতে মামলা করেন।