শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৫

মায়ের মৃত্যু ছেলের আঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের লাঠির আঘাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামে গর্ভধারণী মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মা জহুরা খাতুন (৪৩) ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম (২২)।
স্থানীয় সূত্র জানায়, পানিহাটা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে এসময় বাড়িতে কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসী মিলে অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।