শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৫

এসপিসিপিডি প্রকল্পের আওতায় কর্মশালা অনু‌ষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলা‌দেশ জাতীয় সংস‌দ স‌চিবালয় ও ইউএনএফ‌পিএ আ‌য়োজনে র‌বিবার (১২ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাতৃস্বাস্থ‌্য উন্নয়ন, নিরাপদ প্রসব নি‌শ্চিতকরণ ও পরিবার প‌রিকল্পনা’ সাব-ক‌মি‌টি বিএ‌পি‌পি‌ডির আহ্বায়ক জনাব, আসম ফি‌রোজ এম‌পি’র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শি‌রীন শার‌মিন ‌চৌধুরী (এম‌পি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপ‌স্থিত থে‌কে অনুষ্ঠা‌নের শুভ উ‌দ্বোধন ক‌রেন।
অন্যান্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, জেলা প্রশাসক জনাব, মোহাম্মাদ কামাল হো‌সেন, উপ‌জেলা নির্বাহী অফিসার জনাব, মো. আল আ‌মিন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়াম‌্যান ও উপ‌জেলা আ.মীলী‌গের সাধারণ সম্পাদক আবদুল মোতা‌লেব হাওলাদার, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান মোশা‌রেফ হো‌সেন খান, স্থানীয় সুধীবৃন্দ, সাংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।
এ‌তে বক্তারা বাল‌্যবিবাহ রো‌ধে শিক্ষার উপর গুরুত্বা‌রোপ ক‌রেন। বাল‌্য বিবাহ রোধ করতে পার‌লে মাতৃমৃত‌্যুর হার ক‌মে আস‌বে ব‌লে জানান বক্তারা।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”