বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১০

আন্তর্জাতিক ফ্লাইট ভারতে বন্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। জারি করা নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
পণ্যবাহী বিমান চলাচলে কোনো বাধা নেই উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, এয়ার বাবলে’ চলা বিমানও আটকানো হবে না।
বর্তমানে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান, ফ্রান্স ও বাংলাদেশসহ আরও ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আছে ভারত।
করোনার সংক্রমণ কমে আসায় ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিলেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।