ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুবাহী ট্রাকের ধাক্কায় রংপুরের পীরগঞ্জে মোস্তাফিজার রহমান মোস্তফা (৫৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ-খালাশপীর সড়কের জঙ্গলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজার রহমান মোস্তফা উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর বাড়ি থেকে ভ্যান নিয়ে খালাশপীর হাটে যাচ্ছিলেন মোস্তাফিজার রহমান। এসময় পেছন দিক থেকে আসা বালু পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মোস্তফা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় বিক্ষুব্ধ পথচারীরা ট্রাকটি আটকের পর চালক মাহফুজার রহমানকে (২৮) মারধর করেন। এক পর্যায়ে চালক কৌশলে ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকচালক মাহফুজার রহমান একই উপজেলার বিরামপুর গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
পীরগঞ্জ থানার ওসি জনাব, সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।