বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪১

বন্যপ্রাণী শিকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্ধষ বন্যপ্রাণী শিকারী এবং তার নাম তানজের বয়াতী (৫৮)। এই শিকারীর নামে বন অপরাধের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শনিবার (৪ নভেম্বর) তাকে আদালতে চালান করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে মৃত খবির উদ্দিন বয়াতীর ছেলে সাবেক বনদস্যু তানজের বয়াতীকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে বন্যপ্রাণী শিকারসহ বন অপরাধের ১৫টি মামলা রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।