সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৭

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় তৃষ্ণা সাহা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন রাজধানীর রমনা পার্কের মেইন গেট এলাকায়। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তৃষ্ণাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।