বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

আজ আয়কর দিবস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ মঙ্গলবার জাতীয় আয়কর দিবস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে দিবসটি উদযাপন করছে। দিবসটির প্রতিপাদ্য ‘কর আহরণে করদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জনাব, মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আয়কর দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করেছে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ আয়োজন রেখেছে।
বর্তমানে দেশের প্রায় ৬৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে ২৫ লাখের মতো টিআইএনধারী নিয়মিত আয়কর রিটার্ন দেন বলে জানা গেছে। করদাতাদের প্রত্যাশা পূরণে এবার এক ছাদের নিচে আয়কর মেলা অনুষ্ঠিত হয়নি। তবে দেশের ৩১টি কর অফিসে গত ১ নভেম্বর থেকে মেলার পরিবেশে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে।