ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলার রেজাউল করিম রেজা হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
বিষয়টি টাঙ্গাইল সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (২৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় টাঙ্গাইল সদর থানায় নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।