বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

প্রতিবাদে মানববন্ধন এলাকাবাসীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউপি সদস্য ও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন দফতরে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে মিথ্যা অভিযোগ দায়ের এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী আর এই ঘটনা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী এলাকায়।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক আনসার ভিডিপি কমান্ডার আব্দুল ওয়াহাব জাদু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলাম প্রমুখ।