সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:০৭

নিহতের ঘটনায় দুই চালক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ময়লার গাড়ি চাপায় দুজন নিহতের ঘটনায় দুই চালককেই গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আর এই ঘটনা রাজধানীর পান্থপথ ও গুলিস্তান এলাকার। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল থেকে রাত ১১টার মধ্যে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার জনাব, আল মঈন।
র‍্যাব জানায়, রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সংবাদকর্মী আহসান কবির খান নিহতের ঘটনায় শুক্রবার রাতে গাড়িচালককে আটক করা হয়। তার নাম হানিফ। এ বিষয়ে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
এদিকে গত বুধবার রাজধানীর গুলিস্তান এলাকায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর ময়লার গাড়িচালক হারুন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার জনাব, আল মঈন।