সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০০

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫৪ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিক্রি ও সেবনের অপরাধে মাদকবিরোধী অভিযানে ১৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আর এই ঘটনা রাজধানীতে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জনাব, হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৭৫০.৫ গ্রাম ৬৮৬ পুরিয়া হেরোইন, ২৯৫৪ পিস ইয়াবা, ৩২ বোতল ফেনসিডিল, ৩৯ কেজি ২২০ গ্রাম ২৭৯ পুরিয়া গাঁজা ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
তিনি আরও জানান আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৯ টি মামলা দায়ের করা হয়েছে।