ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আর এই ঘটনা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। আটক সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ১৪ এপিবিএন পুলিশের একটি টিম কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ই -৭ ব্লকের খালের পাড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চারজন ও ৮ নম্বর ক্যাম্প থেকে অপর একজনসহ পাঁচজনকে আটক করে।
আটকরা হলেন মো. ইউসা, মো. জামাল হোসেন, সৈয়দ নুর, সালেহ আহমদ ও আব্দুল হাই।
১৪ এপিবিএন অধিনায়ক ও এসপি জনাব, নাইমুল হক দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের মধ্যে ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় এক আসামিও রয়েছেন। তাদের উখিয়া থানায় পাঠানো হয়েছে।
উখিয়া থানার ওসি জনাব, আহম্মদ সনজুর মোরশেদ বলেন, এপিবিএন পুলিশের হস্তান্তরকৃত ৫ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে কক্সবাজার জেলহাজতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।