ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি, এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে নেত্রকোনা জেলার দুর্গাপুরে। শনিবার (৩০ অক্টোবর) সকালে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান‘র সঞ্চালনায় অফিসার ইন-চার্জ শাহ্ নুর-এ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, এডকোকেট মানেশ চন্দ্র সাহা, দুর্গাপুর প্রেসক্লাব‘র সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সাধারন সম্পাদক জামাল তালুকদার, পৌর কাউন্সিলর খলিলুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের অন্যায় অত্যাচার নিপাত করার লক্ষে প্রতি উপজেলাতেই পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দেবার লক্ষে বাংলাদেশ সরকার গ্রাম পুলিশদের রাজস্ব খাতে নেয়ার পরিকল্পনা করছেন।
সমাজ থেকে অন্যায় অত্যাচার বন্ধে অনলাইন পুলিশিং কার্যক্রম চালু রয়েছে, ঘরে বসেই ৯৯৯ কল দিয়ে পুলিশের সেবা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ পুলিশের নানা ধরনের সেবা গুলো অব্যাহত রাখতে পুলিশের কাজে সার্বিক সহায়তা করতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”