বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫১

১৮ লাখ টাকা জরিমানা অভিযান চালিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলাচলকারী নৌ-জাহাজে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানাসহ দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত আর এই ঘটনা যশোরের ভৈরব নদে। র‍্যাব পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নৌ-পরিবহন অধিদপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
শুক্রবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জনাব, নাজিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোরের অভয়নগরে ভৈরব নদে চলাচলকারী নৌ-জাহাজে বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে। এ সময় নৌ-পরিবহন অধিদপ্তরের উপ-সচিব জনাব, বদরুল হাসান লিটন উপস্থিত ছিলেন। নৌ-পরিবহন আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন, জাহাজে পর্যাপ্ত জীবন রক্ষাকারী নিরাপত্তাসামগ্রী না রাখা ও মেয়াদউত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্রাদি ব্যবহার করে জাহাজ চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩৬টি নৌ-জাহাজের ৩৪ মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া বিনাশ্রমে দণ্ডিতরা হলেন- শহিদুল ইসলাম (৩০) ও নিরব হোসেন (২৮)। তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার জনাব, নাজিউর রহমান।