মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৫

স্বামী কুপিয়ে হত্যা করলেন স্ত্রীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শশুড় বাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা চেষ্টা করা স্বামীর অবস্থা আশঙ্কাজনক আর এই ঘটনা ডিভোর্স দেয়াকে কেন্দ্র করে। বুধবার রাত ৮টার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত দুই বছর আগে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার রাম সুত্র ধরের কন্যা যূথী সূত্রধরের (২০) সাথে বাশঁখালী এলাকার অভি ধরের (২৮) সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। যুথী ও অভি পরিবারের অমতে বিয়ে করেন।
বিয়ের পর তারা দুইজন চট্টগ্রাম নগরীর হাজারী গল্লিতে ভাড়া বাসায় থাকতেন। তাদের বিয়ে দুই পরিবারই মেনে নেননি। বিয়ের পর বেশ কিছু দিন তাদের সংসার ভালই চলছিল। গত কিছু দিন যাবত তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। যুথী রাগ করে বাবার বাড়ী চলে আসে। যুথী বাবার বাড়ি আসার পর যুথীকে তার পরিবার গ্রহন করে। এর মধ্যে ছেলে অভিকে তাদের পরিবার গ্রহন করে।
উভয় পরিবার আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠনিকতা হওয়ার কথা ছিল। এর মধ্যে ছেলের পরিবার মেয়ের পরিবারের কাছ থেকে যৌতুক চেয়ে বসে। মেয়ের পরিবার যৌতুক দেবেনা বলে জানিয়ে দেয়। এর মধ্যে যুথী আদালতে গিয়ে ছেলেকে ডিভোর্স লেটার পাঠায় ছেলের পরিবারের কাছে।
ডিভোর্স লেটার পেয়ে অভি রাগ করে বুধবার সন্ধ্যায় শশুর বাড়ীতে এসে স্ত্রী যুথীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে অভি নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্বহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দুই জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে গেলে ডাক্তার যুথীকে মৃত ঘোষনা করেন। যুথীর স্বামী অভির অবস্থাও আশঙ্কাজনক।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বনিক ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, স্ত্রীকে খুন করে স্বামী নিজেও আত্নহত্যার চেষ্টা করে। স্বামীর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।