শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৬

পুকুরে ভেসে উঠল লাশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ বাবা-মা ও মেয়ের, একটি পুকুর থেকে। আজ (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের কামালিয়া গ্রামের পুকুর থেকে ওই তিনজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— একই এলাকার হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং মেয়ে টুনি।
স্থানীয়রা জানান, কামালিয়া গ্রামের মাজেদের বাড়ির পাশের পুকুরে ওই তিনজনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে।
কয়রা থানার ওসি (তদন্ত) জনাব, মো. শাহাদাৎ হোসেন বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।