ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দ্বিতীয় স্ত্রী আর এই ঘটনা ভোলা সদর উপজেলায়। এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর নাহার বেগম (৩৫) কে আটক করেছে পুলিশ।
নিহত মো. ফরহাদ হোসেন টিটব উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।
রবিবার ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের পন্ডিতের পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরুন নাহার বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। রবিবার ভোর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে নুর নাহার প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে ডান পা কেটে ফেলে। এ ঘটনা স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে এবং স্ত্রীর হাতে স্বামী হত্যার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক স্ত্রী নুর নাহার বেগমকে আটক করা হয়েছে।