ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লঞ্চের স্টাফ কেবিন থেকে তালা বদ্ধ অবস্থায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা লঞ্চে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
আজ ২৩ অক্টোবর ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ পটুয়াখালী লঞ্চ ঘাট আসলে সকল যাত্রীরা লঞ্চ ত্যাগ করলেও একটি স্টাফ কেবিন বাহির থেকে তালা বদ্ধ থাকায় লঞ্চ স্টাফদের সন্দেহ হয় ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা এবং পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব, মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেবিনটির বাইরে থেকে তালা দেওয়া ছিল। কেবিনের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাৎক্ষনিক ভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে। পরিচয় জানা গেলে উক্ত ঘটনার রহস্য উদঘাটন করা সহজ হবে।
আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”