মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৮

ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করবে, ফেক নিউজ শেয়ার করলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফেসবুকে ভ্যাকসিন বিরোধী যেসকল বিভিন্ন বক্তব্য আছে সেসবের বিরুদ্ধে ফেসবুকে প্রোফাইলে ব্যবস্থা নিচ্ছে টেক জায়ান্ট।
নতুন এই নিয়ম অনুযায়ী ভ্যাকসিনবিরোধী ছবি স্ট্যাটাস পোস্ট করলে ব্যবহারকারীর ইচ্ছার বিরুদ্ধে প্রোফাইল পিকচার পরিবর্তন হয়ে যেতে পারে।
একটি ব্লগপোস্টে ফেসবুক জানায়, কোভিড ১৯ নিয়ে আমাদের ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা বাড়াতে হবে। এই জন্য আমাদের ভ্যাকসিনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে। এ পর্যন্ত আমরা ১৬ মিলিয়ন ভুয়া তথ্য মুছে ফেলেছি।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এমন অনেক তথ্য ও পোস্ট দেখা যায় ফেসবুকে যেগুলো সরাসরি নিয়মভঙ্গ করে না। কিন্তু তবুও এই পোস্টগুলো মানুষকে ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করছে। এসবের বিরুদ্ধেও ফেসবুক ব্যবস্থা নিতে চায়। সূত্র : সান