মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৯

বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার পুলিশি অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে আর এই ঘটনা কক্সবাজার টেকনাফে। রবিবার (১৬মে) সকালে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোঃ হাফিজুর রহমান গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই খালেদ, এএসআই শাখাওয়াত এবং অপর অভিযানে এসআই যায়েদ হাসান, এএসআই শাখাওয়াতের নেতৃত্বে পুলিশের পৃথক চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থানা এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বশির আহম্মেদ, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোছা: শামুরনাহার, ৬ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি মোঃ আবু তাহের (৩৫)-কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।