মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৭

বিজিবি এবং বিএসএফ ঈদে একে-অপরকে মিষ্টি উপহার দিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একে-অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আজ (১৪ মে) সকালে হিলি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সতিশ শিং বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার জনাব, ইয়াসিন আলীকে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে দায়িত্বরত উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন দুই বাহিনী সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে।
এই ধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানায় বিজিবি।