মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৭

শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মালয়েশিয়া ও তার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায়।
শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও তার আশপাশের এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হানে।
একই সময়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমীকম্প রেকর্ড করা হয়েছে।
কুয়ালালামপুর ও সুমাত্রায় একই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে ভূমির ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।
এসব ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনও জানা যায়নি।