শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩১

ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকাসক্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন আর এই ঘটনা ঝিনাইদহের। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার চুটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সম্রাট হোসেন। তিনি চুটলিয়া গ্রামের সমীর হোসেন গুঙোর ছেলে।
সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, চুটলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে সবুজ ও তার বন্ধুরা মিলে কথা কাটাকাটির একপর্যায়ে সম্রাটের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সবুজ ও তার সহযোগীরা মাদকাসক্ত ছিলেন।