সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৪

কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের ঘরের বাইরে মাস্ক না পরলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, কোনো জরুরী কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাঁকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন।
এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে সরকার।