মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

বতর্মানে মানুষকে বাঁচানো হচ্ছে একমাত্র রাজনীতি : জনাব, ওবায়দুল কাদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাজনীতি না করে করোনার এই সময়ে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব, ওবায়দুল কাদের। গতকাল সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা থেকে তিনি এই আহবান জানান। জনাব, ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।
করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জীবিকার আগে জীবন,তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।