বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৬

হেরোইন বহনের সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিনব কায়দায় ২০০ গ্রাম হেরোইন বহনের জন্য এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা রাজশাহীতে। জব্দকৃত হোরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার এমদাদুল হক (২৪) গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া তাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মজিবুল হক এবং মায়ের নাম জরিনা বেগম।
নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাস টার্মিনালের একটি খাবারের হোটেল পাশ থেকে এমদাদুলকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের হাতলের ভেতরের স্পঞ্জ কেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এমদাদুল গোদাগাড়ী থেকে ছদ্দবেশে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছিলো।
তিনি আরও জানান, এই ঘটনায় এমদাদুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।