বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন এবং এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজ্যের কৌশাম্বিতে এ ঘটনা ঘটে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল একটি পরিবার। কৌশাম্বিতে তাদের গাড়িটি দাঁড়ানো ছিল। এসময় একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরেই চাপা পড়ে চালকসহ সাতজন নিহত হন। কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বালুবোঝাই ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায়। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
নিহতদের বেশিরভাগই নারী যারা একটি বিয়েতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সবাই গাড়ি ও বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনায় আহতদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন।