বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ স্থাপনা উচ্ছেদ। হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছেন হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন। অভিযান পরিচালনার সময় গুড়িয়ে দেয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, পৃথিন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একদল লোক। এরমধ্যে রয়েছে ফলের দোকান, টং দোকান, চায়ের দোকানসহ ভ্রাম্যমান ভ্যানের দোকান।