সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৬

নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জনাব, মো. শফিকুল ইসলাম খান মিল্টন নতুন এসব ট্রাকের উদ্বোধন করেন। এ সময় তিনি একটি নতুন ট্রাক চালিয়েও দেখেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণের জন্য এসব কনটেইনার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করা হবে।