বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার ওই গ্রামের ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে পশ্চিম দিকে মাঠে কৃষিকাজ করতে যাচ্ছিলেন লিটন সরকার। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে লিটন সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।