বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২০

ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা নীলফামারীতে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজকোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব, মাসুদ করিম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদারপাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।