শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪০

এক শ্রমিকের বজ্রপাতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্রমিকের কাজ করতে গিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. হেলিম নামে এক শ্রমিক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. হেলিম (৩২) গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। আহত মো. খোকন মিয়া (৪০) একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. সোহেব খান বলেন, বজ্রপাতে হেলিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।