মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮

বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। গ্যাসের সঙ্কট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জনাব, জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জনাব, জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের সঙ্কট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সঙ্কট আর এতটা প্রকট থাকবে না বলে তারা আশা করছেন।