মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৭

ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজবাড়ীর পাংশা উপজেলায়। সে সময় তার তিন বছর বয়সী ছেলে ইভান আহত হয়েছে। শনিবার ঢাকা রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরা খাতুন (২৫) উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
ঢাকা রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মিজানুর রহমান বলেন, ছোট সন্তানকে বাঁচাতে গিয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।