মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৭

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।
এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া উত্তরবঙ্গের কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ শনিবার (৮ আগস্ট) সতর্কবার্তায় এ কথা জানায় সংস্থাটি।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী দুইদিন দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ১২ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।