মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৪

বিশুদ্ধ পানির পাম্প পেল শতাধিক পরিবার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশুদ্ধ পানির পাম্প পেল মেহেরপুরের শতাধিক পরিবার। পাম্পটি বসানো হয়েছে মেহেরপুর শহরের চক্রপাড়ার আবুল হোসেনের বাড়িতে। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই পাম্প বসানো হয়।
বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন করেন আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের ডিএসএম কবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টটির এক্সিকিউটিভ সোহানুর রহমান, জেটিএস ইকবাল হোসেন, এমএফও হৃদয় চক্রবর্তী। সেখান থেকে দিন-রাত ২৪ ঘণ্টা পানি নিতে পারছেন এলাকার মানুষ।
চক্রপাড়ার সুফিয়া খাতুন জানান, পৌরসভার পানি সরবরাহ রয়েছে এলাকাতে। কিন্তু সেখান থেকে কেউই ঠিকমতো পানি নিতে পারেন না। কারণ কখনও পানি সরবরাহ থাকে আবার কখনও বন্ধ থাকে। মাঝে মধ্যে সরবরাহ থাকলেও পানির সঙ্গে আসে পোকা। একেবারেই খাওয়ার যোগ্য নয়। ফলে পুরো এলাকা পানি সঙ্কটে ভূগছিল। সবার বাড়িতে চাপ কল নেই। পাম্পটি বসানোই পুরো কয়েকটি পাড়ার মানুষ আজ উপকৃত। যে কোনো সময়ে চাহিদা মতো পানি নিতে পারছেন মানুষ।