শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৯

উপনির্বাচন এবং বিজিবি মোতায়েন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপনির্বাচন (বগুড়া-৬ সদর আসন) অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি।
এতে বলা হয়, বগুড়া-৬ (সদর) আসনে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।