ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, জহিরউদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার) মন্ত্রী বলেছেন, সাংবাদিকতা একটি মেধাভিত্তিক পেশা। এ পেশায় টিকে থাকতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কিছু মানুষের কারণে এ পেশা বিতর্কিত হয়ে পড়ছে। সাংবাদিকতা পেশায় একাধিক সংগঠন গ্রহণযোগ্য নয়।
নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী আগৈলঝাড়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ ও পাঠক কারও দাস নয়। যে কেউ নিজেকে প্রেসক্লাব দাবি করলে তা মেনে নেওয়ার কারণ নেই।
মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী যেমন জবাবদিহির মধ্যে থাকেন, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে।
কোনো সাংবাদিক বা গণমাধ্যমের পরিচয়পত্র থাকলেই যা খুশি করা যাবে না।
তিনি বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেন, তাদের পরিচয় নিয়ে কোনো বিতর্ক থাকলে তা সাংবাদিকরাই নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, সৎ সাংবাদিকদের রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ জন্য সংবাদপত্র মালিক, সাংবাদিক ও সরকার এই তিন পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।