রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩

লঞ্চের সংঘর্ষে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদী বন্দর ঢাকা রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নদীগর্ভে তলিয়ে নিখোঁজ রয়েছেন আরও তিনজন। 
বুধবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা সদরঘাটে যাত্রী তোলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নৌ-পুলিশ উদ্ধার কাজে নামে। ঘটনার পরপরই এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।