রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪

উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করা হবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন ব্যবসা সৃষ্টি, ব্যবসায় পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, পণ্যের বাজারজাতকরণ, বাজার সংযোগ এবং প্রযুক্তি ও উদ্ভাবনী উন্নয়নে বাংলাদেশে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ।
ঢাকা আগারগাঁও এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এই লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের অ্যাডভাইজর (পলিসি অ্যাডভোকেসি) জাফর উল্লাহ খান, সিনিয়র লিড (ইয়ুথ, চাইল্ড পোভার্টি অ্যান্ড ইকোনমিক রেজিলিয়েন্স) নিশাত আফরোজ মির্জা এবং হেড অব পার্টনারশিপ ইকবাল হোসাইন।